পাবনায় ২ চরমপন্থীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার আতাইকুলা উপজেলা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার গয়েশ্বরবাড়ী গ্রামের আবদুস সালাম (৩৫) ও পদ্মবিলা গ্রামের আবদুল মজিদ (৪০)। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের হত্যা করা হয়। পুলিশ জানায়, নিহত দুজন ছিলেন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য ।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে, অন্তর্কোন্দলের জের ধরে হয়তো এ হত্যাকাণ্ড ঘটেছে।রাত একটার দিকে আবদুস সালামকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের এক মাঠে বোমা মেরে হত্যা করা হয়। আর আজ সকালে পদ্মবিলা গ্রামের একটি মাঠ থেকে ছুরিকাঘাতে নিহত মজিদের লাশ উদ্ধার করা হয়।