পাবনায় ৫ দিনব্যাপী রবীন্দ্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ স্লোগানকে পতিপাদ্য করে পাবনায় পাঁচ দিনব্যাপী রবীন্দ্র উৎসব ১২ মে শেষ হয়েছে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ প্রাঙ্গণে ৮ মে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোজাফফর হোসেন এ সম্মেলনের উদ্বোধন করেন। পরিষদের আহ্বায়ক রণেশ মৈত্রর সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি ভাবনা বিষয়ে আলোচনা করেন প্রবীণ শিক্ষাবিদ মুহাম্মদ নূরুন্নবী। পাঁচ দিনের রবীন্দ্র উৎসবে জেলার বিভিন্ন অঞ্চলের শিল্পীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।