পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইজিবর হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘারপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, নিহত ইজিবর নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল—লাল পতাকা) সক্রিয় সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।চাটমোহর থানার পুলিশের দাবি, চরমপন্থীদের দুটি দল গতকাল রাতে মেঘারপাড়া গ্রামের হাজির বাগানে বন্দুকযুদ্ধ শুরু করে। খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। ১০ থেকে ১৫ মিনিট চলে ত্রিমুখী এ বন্দুকযুদ্ধ। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করে। লাশটি মো. ইজিবর হোসেনের বলে শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।