পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আতাইকুলা থানার শিমুলছড়া গ্রামে গতকাল সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তাঁর নাম টিক্কা খান (৩৫)। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএলের (লাল পতাকা) আঞ্চলিক প্রধান ছিলেন।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম দাবি করেন, চরমপন্থী সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশ্যে আটঘড়িয়া থেকে আতাইকুলায় আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ধরতে গতকাল রাত সাড়ে তিনটার দিকে অভিযান শুরু করে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। ১৫ থেকে ২০ মিনিট গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে টিক্কা খানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। হাবিবুল ইসলাম আরও দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউন্ড বন্দুকের গুলি ও পাঁচ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।পুলিশ দাবি করেছে, টিক্কা খানের বিরুদ্ধে আতাইকুলা থানায় দুটি হত্যাসহ বিভিন্ন অপরাধের পাঁচটি মামলা রয়েছে।