পারটেক্স চেয়ারম্যান এম এ হাশেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের বিরুদ্ধে আজ সোমবার আয়কর ফাঁকির অভিযোগে একটি মামলা হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন মামলাটি গ্রহণ করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৭৭-৭৮ করবর্ষ থেকে ২০০৫-০৬ করবর্ষ পর্যন্ত আয়কর বিবরণীতে এম এ হাশেম ১৮ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৩৮০ টাকার তথ্য গোপন করেন এবং এর ওপর প্রযোজ্য চার কোটি ৭৬ লাখ নয় হাজার ৮৪৫ টাকা কর ফাঁকি দেন। অভিযোগে আরও বলা হয়, আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় মামলাটি করা হয়েছে। সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার মামলাটি পরিচালনা করেন।