প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে স্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।দেশটির অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক দ্য নেশনের অনলাইন সংস্করণে জানানো হয়েছে, আজ শনিবার রাওয়ালপিন্ডির আদিয়াল কারাগারে বেনজির ভুট্টো হত্যা মামলার শুনানিকালে সন্ত্রাসবিরোধী আদালত এ পরোয়ানা জারি করেন।আইনজীবীরা এই আদালতে পারভেজ মোশাররফের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত তাঁর সম্পত্তির বিস্তারিত তথ্য চেয়েছেন।২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী জনসভায় বোমা হামলা হলে বেনজির ভুট্টো নিহত হন।