পারভেজ মোশাররফের শিরশ্ছেদ করলে ১০০ কোটি রুপি পুরস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের শিরশ্ছেদ করতে পারলে হত্যাকারীকে ১০০ কোটি পাকিস্তানি রুপি ও এক হাজার একর জমি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বেলুচিস্তানের জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবর বুগতির ছেলে তালাল আকবর বুগতি। গতকাল শনিবার কোয়েটায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। উল্লেখ্য, তালাল আকবর বুগতির পিতা জামহুরি ওয়াতান পার্টির প্রধান নওয়াব আকবর বুগতি পারভেজ মোশাররফের শাসনামলে সেনা অভিযানে নিহত হন। বর্তমানে তালাল আকবর বুগতি এই দলের প্রধান।তালাল আকবর বলেন, ‘মোশাররফ খুন হওয়ার যোগ্য, যেহেতু তিনি গণতান্ত্রিক সরকারকে হঠিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেন। সংবিধানের ছয় ধারা অনুযায়ী এ অপরাধের জন্য মৃতুদণ্ডই তাঁর প্রাপ্য।’এ ছাড়া বেলুচিস্তানের অনেক নিরীহ মানুষকে হত্যা, ২০০৭ সালে লাল মসজিদে অভিযানকালে নির্দোষ মানুষকে হত্যাসহ বহু ক্ষমার অযোগ্য অপরাধ করায় মোশাররফকে হত্যা করা আবশ্যক বলে মনে করেন তালাল আকবর বুগতি।-পিটিআই