পারমাণবিক ডুবোজাহাজ তৈরি করছে ইরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারমাণবিক জ্বালানিচালিত ডুবোজাহাজ তৈরি করছে ইরান। এর মধ্যে এই জাহাজের নকশা তৈরির কাজ শুরু করেছে তারা। গতকাল মঙ্গলবার ইরানের একজন শীর্ষ কর্মকর্তা এ দাবি করেন। পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়।ইরানি নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আব্বাস জামিনি বলেন, পারমাণবিক ডুবোজাহাজ তৈরিতে তাঁরা প্রাথমিক পর্যায়ে রয়েছেন।আব্বাস জামিনি দাবি করেন, বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যে বেসামরিক পরমাণু প্রযুক্তি অর্জনে তাঁদের দেশ অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। এমনকি কৃষি ও ওষুধ শিল্পেও প্রযুক্তিগত উন্নতি হয়েছে। এসব উন্নয়নের ধারায় এবার ইরান পারমাণবিক ডুবোজাহাজ তৈরির কাজে হাত দিয়েছে।