পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশ-ভারত উপকৃত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, দক্ষিণ এশিয়ায় নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উৎসাহব্যঞ্জক নিদর্শন রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের সহযোগিতার কারণে বাংলাদেশ এবং ভারত উভয়ই উপকৃত হচ্ছে। আজ শনিবার নিউইয়র্কে জাতিসংঘের ৬৬তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে মনমোহন সিং এসব কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা অবশ্যই একনাগাড়ে হতে হবে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো বা সন্ত্রাসবাদের অবকাঠামোর ব্যাপারে কোনো ধরনের বাছবিচার করা চলতে পারে না। সামনে-পেছনে সব দিক থেকেই সন্ত্রাসবাদ রুখতে হবে। মনমোহন সিং বলেন, ‘আমরা এমন একটি শক্তিশালী ও কার্যকর জাতিসংঘ দেখতে চাই, যে জাতিসংঘ ধনী-দরিদ্র, ছোট-বড় পরিশেষে সবার প্রত্যাশা পূরণে সক্ষম। এ জন্য জাতিসংঘ এবং এর মূল অঙ্গ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে অবশ্যই সংস্কার ও নবজীবন সঞ্চার করতে হবে। চলমান সময়ের বাস্তবতার প্রতিফলন ঘটাতে চাইলে নিরাপত্তা পরিষদকে অবশ্যই সংস্কার এবং এর পরিধি বাড়াতে হবে। এটা করা হলে বিশ্বব্যাপী সমস্যা নিরসনে পরিষদের গ্রহণযোগ্যতা এবং কার্যকারিতা আরও বাড়াবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।