পারিবারিক সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চম্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ছেন অভিনয়শিল্পী চম্পা। আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার রাত নয়টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে চম্পা ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন।যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে চম্পা বলেছেন, ‘এটা একেবারেই একটি পারিবারিক সফর। আমার বড় আপা (সুচন্দা) ও ভাই সেখানে আছেন। এখন কাজের চাপও কিছুটা কম। তাই ভাবলাম ঘুরে এলে মন্দ হয় না।’চম্পা আরও বলেন, ‘দুই সপ্তাহ পর ববিতা আপাও যাবেন। তিন বোন ও পরিবারের অন্য সদস্যরা মিলে সময়টা বেশ ভালোই কাটবে বলে মনে করছি।’উল্লেখ্য, এ মাসের ১৩ জানুয়ারি পর্যন্ত চম্পা হাবিবুর রহমান হাবিবের ‘রূপ গাওয়াল’ ছবির শুটিং করেছেন। ছবিটির শুটিংয়ের কাজ শেষ হয়ে গেছে। চম্পা জানিয়েছেন, দুই মাস পর দেশে ফিরে এসেই ডাবিংয়ের কাজ শুরু করবেন তিনি।