পারিশ্রমিক নয় কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোনা যাচ্ছে, বলিউডে সম্প্রতি হিরোইন ছবির জন্য ছয় কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন কারিনা কাপুর। আর এটি নাকি বলিউডের কোনো অভিনেত্রীর জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। কিন্তু মাত্র কদিন না যেতেই শোনা গেল আরেকটি খবর, এখন সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। জঞ্জির ছবিটি নতুন করে তৈরি হচ্ছে। আর এই ছবির জন্য প্রিয়াঙ্কা পারিশ্রমিক পাচ্ছেন নয় কোটি রুপি। ছবিটিতে আরও অভিনয় করবেন অর্জুন রামপাল, রামচরণ তেজ, মাহী গিলসহ অনেকে। আর তাঁদের প্রত্যেকের পারিশ্রমিক এক থেকে চার কোটি রুপির মধ্যে। এদিকে প্রিয়াঙ্কার একজন মুখপাত্র জঞ্জির ছবিতে তাঁর অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন। তবে পারিশ্রমিক নিয়ে কিছু বলেননি। মিড ডে।