পার্কের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানের একটি পার্কের পুকুর থেকে আজ বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাতনামা কিশোরের (১৭) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে গুলশান ২ নম্বরের সাহাবুদ্দিন পার্কের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের নাকে রক্ত এবং গলায় ও থুতনিতে জখম রয়েছে। ওই কিশোরের পরনে পুরোনো জিনস প্যান্ট ছিল। হত্যা না দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।