এক পার্টিতে পরিচিত এক আইনজীবীর সাথে এক ডাক্তারের দেখা।পরস্পর কুশল বিনিময় চলছে এমন সময় মুখ চেনা এক লোক এসে তার আলসারের বয়ান শুরু করে দিল। ডাক্তার তো বিরক্ত।কিন্তু বুঝতে দিল না। হাসিমুখে মামুলি কিছু উপদেশ দিয়ে বিদায় করল আলসার রোগীকে। আইনজীবীকে তারপর বলল ‘দেখলেন তো ভাই , ডাক্তার হওয়ার এই জ্বালা! বিয়ে বাড়িতে এসেও শান্তি নেই। লোকগুলো খালি ফ্রি টিপস চায়। পরিচিত মুখ। তারওপর পার্টি। ফিস ছাড়া চিকিত্সা করার সুযোগ কে বা হাতছাড়া করতে চায় বলুন ? আচ্ছা এরকম পরিস্থিতিতে আপনি কী করেন,বলেন তো? সামাজিক অনুষ্ঠানাদিতে কেউ আবদার করে কোন পরামর্শ চাইলে উত্তর না দেওয়াটা, আমার কাছে কেমন জানি চূড়ান্ত অভদ্রতা মনে হয়।’ ‘ কেন বিল পাঠিয়ে দেবেন। পরামর্শ দানের সময় সে বিষয়ে কোন কথা বা ইংগিত দেওয়ার দরকার নেই। শুধু সময়টা মনে রাখবেন।পরদিন হিসাব কষে একটা বিল পাঠিয়ে দিলেই ব্যস। কম্ম শেষ।’ আইনজীবী উত্তর দিল।‘দূর্দান্ত আইডিয়া তো। আজই আমি এটা প্রয়োগ করব।’ ডাক্তার বলল।কিন্তু বাসায় গিয়ে ডাক্তার সব ভুলে গেল।এমনকি পরদিন সকালেও ঘুম থেকে উঠেও বিল লেখার কথা মনে পড়ল না তাঁর। কিন্তু যেই মেইল বক্স খুলল অমনি দেখল আইনজীবী তার গতকালকের পরামর্শরের জন্য ১০০ ডলারের বিল পাঠিয়ে দিয়েছে। লিখেছেন “গত সন্ধ্যায় ৫৫ সেকেন্ডের মূল্যবান পরামর্শের ফি!”ইন্টারনেট সূত্রে প্রাপ্ত