পার্থপ্রতিম মজুমদারকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায় প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গতকাল শনিবার নাট্যসংগঠন থিয়েটার (বেইলি রোড) তাঁকে সংবর্ধনা দিয়েছে।থিয়েটারের বেইলি রোডের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কথামালা আর গানে গানে ঘরোয়া পরিবেশে পার্থপ্রতিম মজুমদারকে বরণ করে নেওয়া হয়। ফুলেল শুভেচ্ছার পাশাপাশি পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। পাঠ করা হয় তাঁর কর্মজীবনের পরিচিতি।আলোচনা পর্বে উঠে আসে সান্নিধ্য পাওয়া ব্যক্তিত্বদের পুরোনো দিনের স্মৃতি, তাঁর কর্মজীবনের মূল্যায়ন। এ পর্বে অংশ নেন কেরামত মওলা, মিডিয়া ব্যক্তিত্ব খ. ম. হারুন, আফরোজা বানু, গোলাম কুদ্দুছ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নীলুফার বানু। অনুষ্ঠান পরিচালনা করেন অশোক রায় নন্দী। আলোচনার মধ্যে ছিল বৈঠকি গানের আসর।