পার্বতীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার এসএসসি পরীক্ষায় পার্বতীপুরের কয়েকটি স্কুল গতবারের চেয়ে কিছুটা খারাপ করলেও আশাতীত সাফল্য পেয়েছে বেশির ভাগ স্কুল। গতবার পার্বতীপুরের ৬৯টি বিদ্যালয় থেকে দুই হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পায় ১৭৯ জন। এবার ২ হাজার ৬০০ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন। এবার সর্বাধিক ৮৪ জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান ধরে রেখেছে পার্বতীপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। গতবার তাদের জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ জন।অন্যদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পার্বতীপুরের ৩৯টি দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা থেকে এবার ৬৭৮ জন ছাত্রছাত্রী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৫৭৫ জন উত্তীর্ণ হয়। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা-৩৫।