পার্বতীপুরে স্কুল থিয়েটার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বতীপুরের অগ্রণী নাট্যগোষ্ঠী ‘পার্বতী থিয়েটার’, পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, ঢাকার সহযোগিতায় ২০ মে পার্বতীপুর পৌরসভা মিলনায়তনে তিন দিনব্যাপী ‘স্কুল থিয়েটার কর্মশালা’র আয়োজন করে। পার্বতীপুরের ১২টি স্কুলের ৬০ জন ছাত্রছাত্রী এ কর্মশালায় অংশ নেন। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মশালা চলে। কর্মশালায় প্রতিদিন মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান, দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী।