পার্বত্য অঞ্চলে ভূমি জরিপ: বৈঠকই হলো না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য অঞ্চলে ভূমি জরিপের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। আজ বৃহস্পতিবার ভূমিবিষয়ক আন্ত মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের কথা ছিল। কিন্তু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নেতারা বৈঠকে যোগ না দেওয়ায় বৈঠকটি অনুষ্ঠিত হয়নি।পরে ভূমিমন্ত্রী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আগামী ১৫ এপ্রিলের মধ্যে রাঙামাটিতে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই ভূমি জরিপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, ভূমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দীর্ঘকাল সংঘর্ষ চলছে।