পার্বত্য চট্টগ্রাম অস্থির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। রাজনৈতিক হত্যাকাণ্ড ও ধর্ষণ বেড়ে চলেছে। অবৈধ অস্ত্র ছড়িয়ে পড়েছে। পাশাপাশি চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষিত হয়েছে। উঠেছে পার্বত্য চট্টগ্রামের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিও।এই প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির চতুর্দশ বর্ষপূর্তি। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে স্বায়ত্ত-শাসনকামী পাহাড়িদের সঙ্গে মধ্য-সত্তর দশক থেকে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটেছিল। কিন্তু গত ১৪ বছরে চুক্তির একটি মৌলিক বিষয়ও বাস্তবায়িত না হওয়ায় আবার সেই স্বায়ত্তশাসনের দাবি উঠল।তবে এবার এই দাবি উঠেছে এক ভিন্ন বাস্তবতায়। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাধারণ মানুষের মধ্যে একধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই দাবির পক্ষে তারা আগের মতো একাট্টাও নয়। কিন্তু বঞ্চনার কারণে তারা ক্ষুব্ধ।চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে আজ দুপুর দুইটায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করেছে সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। বান্দরবানে সমাবেশ হবে পার্বত্য চট্টগ্রামের সুশীল সমাজের উদ্যোগে। রাঙামাটিতেও জেএসএস সমাবেশের আয়োজন করেছে।গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি থেকে মহালছড়ি পর্যন্ত ১১৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে জেএসএস (এন এন লারমা)। সরকারের পক্ষ থেকে ৫ থেকে ৯ ডিসেম্বর ঢাকায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য উ ৎ সব ও মেলা। ৪ ডিসেম্বর ‘বৈচিত্র্যের মাঝে ঐক্যের বন্ধন’ শীর্ষক এই উ ৎ সবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা গতকাল মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।হত্যা-ধর্ষণ বেড়েছে: সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, ২০০৭ সাল থেকে এই বছরের নভেম্বর পর্যন্ত তিন পার্বত্য জেলায় মোট ৩৯টি রাজনৈতিক হত্যাকাণ্ডের হিসাব পাওয়া যায়। এর ১৯টিই ঘটেছে এই বছরের ১১ মাসে।নথিপত্রে অন্তর্ভুক্ত হয়নি কিংবা ঘটনা অজ্ঞাত রয়েছে এমন হত্যাকাণ্ডের সংখ্যাও কম নয়। অনেককে অপহরণ করা হয়েছে। কিন্তু অপহূত ব্যক্তি দীর্ঘদিনেও ফিরে আসেননি বা কোনো খবর পাওয়া যায়নি। রাজনৈতিক হত্যাকাণ্ডের পাশাপাশি তিন পার্বত্য জেলায় অবৈধ অস্ত্রের ব্যাপক বিস্তার ঘটেছে।গত তিন বছরে পার্বত্য চট্টগ্রামে ২১টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর খুন করা হয়েছে তিনজনকে। আরও অন্তত আটজন নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।রাজনীতিকদের পর্যবেক্ষণ: জেএসএসের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা মনে করেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়াই এই অস্থিতিশীল পরিস্থিতির কারণ।জেএসএসের (এম এন লারমা) অন্যতম শীর্ষ নেতা রূপায়ন দেওয়ান বলেন, চুক্তি বাস্তবায়িত হলে সেখানকার পরিস্থিতি বদলে যেত। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও হত্যাকাণ্ড ও অবৈধ অস্ত্রের ব্যবহার সহজ হতো না।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতারা মনে করেন, কোনো সরকারই চুক্তি বাস্তবায়ন করবে না। আর পূর্ণ স্বায়ত্তশাসন ছাড়া পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানও হবে না।সচিবের বক্তব্য: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব গতকাল সংবাদ ব্রিফিংয়ে দাবি করেন, চুক্তির অধিকাংশ বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, ‘চুক্তিটি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে বলব না। চুক্তি বাস্তবায়ন একটি দীর্ঘ প্রক্রিয়া। এখনো যা বাস্তবায়িত হয়নি, তা বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে।’তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং অন্যান্য সংস্থার সহায়তায় পার্বত্য চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাফল্যের বর্ণনা দেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক বৈচিত্র্য উ ৎ সব ও মেলার কর্মসূচি ঘোষণা করেন।এই উ ৎ সব বর্জনের ব্যাপারে পার্বত্য চট্টগ্রামে ত ৎ পরতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা সবার গণতান্ত্রিক অধিকার। কেউ বর্জন করলেও উ ৎ সব আয়োজনে কোনো সমস্যা হবে না।সংবাদ ব্রিফিংয়ে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রেসনার, পার্বত্য চট্টগ্রামে তাঁদের উন্নয়ন প্রকল্পের পরিচালক হেনরিক এফ লারসেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্টেফান প্রেসনারও পার্বত্য চট্টগ্রামে তাঁদের উন্নয়ন কার্যক্রম বর্ণনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।