পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ সমাবেশ
পার্বত্য চট্টগ্রাম থেকে স্থায়ীভাবে সামরিক বাহিনী প্রত্যাহার, পাহাড়ে গণহত্যার বিচার ও দখল করা ভূমি পাহাড়িদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ বুধবার প্রতিবাদ সমাবেশ করেছে আগ্রাসন প্রতিরোধ আন্দোলন নামের সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ফোরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সড়কদ্বীপে আজ বিকেলে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হেসেন বলেন, সমতলে যারা বাঙালিত্বকে অস্বীকার করে, শুধু মুসলমান হতে চায়, তারাই পাহাড়ে গিয়ে নিজেদের বাঙালি পরিচয় দেয়। রাষ্ট্রের প্রশ্রয় পাওয়ার জন্য সেই পরিচয় নিতে অসুবিধা হয় না।অনুষ্ঠানে পাহাড়ি এবং বাঙালিদের সমন্বয়ে প্রতিবাদী গান, কবিতা উপস্থাপনের পাশাপাশি সংহতি বক্তৃতা দেন গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার।