পার্বত্য চুক্তি অর্থহীন হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি অর্থহীন হয়ে পড়েছে। আদিবাসীদের অধিকার রক্ষার কথা বলে ত ৎ কালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চুক্তি সই করলেও ২০১১ সালে এসেও তা বাস্তবায়ন করছে না।এলিয়েনেশন অব দ্য ল্যান্ডস অব ইনডিজেনাস পিপলস ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস অব বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মিজানুর রহমান এ কথা বলেন। গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। বইটি প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম কমিশন ও ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইনডিজেনাস অ্যাফেয়ার্স। বইটি লিখেছেন গবেষক স্বপন আদনান ও রণজি ৎ দস্তিদার।অনুষ্ঠানে প্রধান অতিথি মিজানুর রহমান বলেন, আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার প্রশ্নে রাষ্ট্র নিরাপত্তাভীতিতে (সিকিউরিটি ফোবিয়া) ভুগছে। এ ভীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। রাষ্ট্রের একটি বিশেষ মহল থেকে এ ভীতির সঞ্চার করা হয়েছে। ভয় দেখানো হচ্ছে, আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে পার্বত্য চট্টগ্রাম পূর্ব তিমুর হয়ে যাবে। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও আদিবাসীদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে। অথচ আজ তারা সেই অবস্থান থেকে পিছিয়ে এসেছে।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, সরকারের বিভিন্ন মহল থেকে আন্তর্জাতিক আইন উদ্ধৃত করে বলা হচ্ছে, দেশে কোনো আদিবাসী নেই। আন্তর্জাতিক আইনের এই বিকৃত ব্যাখ্যা বন্ধ করতে হবে।প্রসঙ্গত, সম্প্রতি আইনমন্ত্রী শফিক আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কয়েকটি অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ-১৬৯ উদ্ধৃত করে বলেছেন, বাংলাদেশে কোনো আদিবাসী নেই।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সই করেছেন। অথচ তাঁর সরকার চুক্তি বাস্তবায়ন করছে না। পার্বত্য চট্টগ্রামে সামরিক বাহিনী ও ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থ আছে। দেশের মানুষ আশা করে, এসব স্বার্থের ঊর্ধ্বে উঠে সরকার চুক্তি বাস্তবায়ন করে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা করবে।বিশেষ অতিথি চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, আইনমন্ত্রী বারবার বলছেন পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন জরিপ করে আদিবাসীদের ভূমি-সমস্যার সমাধান করবে, কিন্তু আদিবাসীরা কমিশনকে সাহায্য করছে না। প্রশ্ন হচ্ছে, ভূমি জরিপ করা আমিন-কানুনগোর কাজ, এখানে বিচারপতির কী দরকার? ভূমি জরিপের ক্ষেত্রে সরকারের উদ্দেশ্য আগে ঠিক হতে হবে, নাহলে আদিবাসীরা কখনোই এই জরিপকে সমর্থন করবে না।অনুষ্ঠানের শুরুতে বইয়ের মোড়ক উন্মোচন করেন মিজানুর রহমান। এরপর স্বপন আদনান বইয়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন কারণে আদিবাসীরা ভূমিহীনতার শিকার হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন সংস্থা এ এলাকায় নানা কারণে ভূমি অধিগ্রহণ করছে। বন বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয়, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের ফলে আদিবাসীরা ভূমি হারাচ্ছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জোবাইদা নাসরীন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা প্রমুখ।