পার্বত্য তিন জেলায় বৈসাবি উৎ সব শুরু
বৈসুক-সাংগ্রাই-বিঝু-বিষু উৎ সবকে ঘিরে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার পাহাড়ি গ্রামগুলোয় শুরু হয়েছে ব্যাপক উৎ সাহ-উদ্দীপনা। ব্যবসা-বাণিজ্য, চাকরি ও শিক্ষাসহ নানা পেশার কারণে বিভিন্ন স্থানে বসবাসকারী আদিবাসীরা উৎ সব উপলক্ষে বাড়িতে আসায় গ্রামগুলো হয়ে উঠেছে প্রাণবন্ত। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এ উৎ সব চলবে তিন দিন।পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ আদিবাসী সমপ্রদায়ের প্রধান সামাজিক উৎ সব বৈসাবি। তবে উৎ সবটির নাম সমপ্রদায়ভেদে ভিন্ন ভিন্ন। যদিও সবার উদযাপন রীতি ও সময় এক। ত্রিপুরা সমপ্রদায় বৈসুক, মারমারা সাংগ্রাই, চাকমারা বিঝু ও তঞ্চঙ্গ্যারা বিষু নামে উৎ সব পালন করে। বিভিন্ন সমপ্রদায়ের উৎ সবের নামের আদ্যক্ষর নিয়ে সমপ্রতি এ উৎ সবকে ‘বৈসাবি’ নামে অভিহিত করা শুরু হয়েছে।উৎ সবের প্রথম দিন আজ সকালে বিঝু-সাংগ্রাই-বৈসুক-বিষু উৎ সব উদযাপন কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ‘মা গঙ্গার’ উদ্দেশে রাঙামাটি শহরের ফিশারিঘাটে সম্মিলিতভাবে ভাসানো হয়েছে ফুল। ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনতলীতে আয়োজন করা হয়েছে গড়াইয়া নৃত্য এবং বুড়োবুড়িদের গোসল করানো ও নতুন কাপড় পরানোর অনুষ্ঠান। বৌদ্ধ মন্দিরগুলোতে আয়োজন করা হয়েছে বুদ্ধমূর্তিগুলোকে গোসল করানোসহ ধর্মীয় প্রার্থনা। দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতি অনুযায়ী সকালে আদিবাসীদের বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফুল দিয়ে সাজানো হয়েছে।