পার্লামেন্ট বিলুপ্তির আবেদন থাই সেনাপ্রধানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সেনাবাহিনীর প্রধান জেনারেল অনুপং পাওজিনদা দেশটির পার্লামেন্ট বিলুপ্ত করার আবেদন জানিয়েছেন। বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘের্ষের দুই দিন পর থাইল্যান্ডের সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক সমাধান প্রয়োজন বলে তিনি দাবি করেন।সেনাপ্রধানের মতামত বিক্ষোভকারীদের নির্বাচনের দাবিরই একটি প্রতিধ্বনি। কিন্তু তাঁর বক্তব্যের কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা বলেছেন, তাঁর সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে।জেনারেল অনুপং সাংবাদিকদের বলেন, এ সমস্যা সমাধানে তিনি শক্তি প্রয়োগের বিপক্ষে। তিনি বলেন, এ সমস্যা অবশ্যই রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। সমস্যাটি পার্লামেন্ট ভেঙে দেওয়ার মাধ্যমে সমাধান করা যাবে কিন্তু পার্লামেন্ট ভাঙার বিষয়টি উভয় পক্ষের আলোচনার ফলাফলের ওপর নির্ভরশীল।প্রধানমন্ত্রী অভিজিত এক টেলিভিশন ভাষণে দেশটির বর্তমান অস্থির অবস্থাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে বলেন, পুলিশ, সেনাবাহিনী ও কোয়ালিশন সরকার একসঙ্গে কাজ করছে। তিনি আরও বলেন, গত শনিবারের সংঘর্ষে ২১ জন নিহত হওয়ার ঘটনার তদন্ত করা হবে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়টার্সের একজন ফটোসাংবাদিকসহ ১৭ জন বেসামরিক লোক ও পুলিশের চারজন সদস্য রয়েছেন।-বিবিসি