পার্লামেন্ট ভেঙে দিচ্ছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ব্রায়ান কোয়েন আগামী মঙ্গলবার দেশের পার্লামেন্ট ভেঙে দিয়ে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন। গতকাল শুক্রবার তিনি এ কথা জানান।আসন্ন ওই সাধারণ নির্বাচনে ব্রায়ান কোয়েনের ক্ষমতাসীন ফিয়ানো ফল পার্টির ব্যাপক ভরাডুবির আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এ ঘোষণা দেশটিতে তাঁর ব্যর্থ শাসনামলের পরিসমাপ্তির ইঙ্গিত দিচ্ছে। অর্থনৈতিক মন্দা সামাল দিতে না পারার জন্য দেশটিতে তিনি ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। তাঁর ভ্রান্ত অর্থনৈতিক নীতি আয়ারল্যান্ডকে অর্থনৈকভাবে নাজুক করে তুলেছে।এর আগে গত রোববার ব্রায়ান কোয়েন দলীয় প্রধানের পদ ছেড়ে দেন। কিছুদিন আগে কোয়েন মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেন। এরপর থেকেই তাঁর নেতৃত্ব নিয়ে দলে অসন্তোষ শুরু হয়। দলীয় প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার পরও প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকায় বিরোধী দলের নেতারা তাঁর সমালোচনা করেছেন। রয়টার্স।