পার্লামেন্টে নীল ছবি দেখায় তিরস্কার কেজরিওয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পার্লামেন্টের সদস্যদের তুলোধুনো করে ছাড়লেন টিম আন্নার সদস্য অরবিন্দ কেজরিওয়াল। আজ সোমবার তিনি বলেন, পার্লামেন্ট হচ্ছে গণতন্ত্রচর্চার মন্দির আর সেখানে এমপিরা বসে বসে নীল ছবি দেখেন, কাগজ ও চেয়ার ছোড়াছুড়ি করেন।কেজরিওয়াল আজ সোমবার টুইটারে তাঁর একটি সংক্ষিপ্ত বার্তায় বলেন, ভারতের দলগুলোর ভেতরে একনায়কতন্ত্র চলছে। এখন সময় এসেছে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার।কেজরিওয়াল আরও বলেন, দিন দিন পার্লামেন্টের সদস্যদের বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারী হতে শুরু করেছে। ১৫ জন এমপির বিরুদ্ধে হত্যার অভিযোগ, ২৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, ১৩ জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ রয়েছে। টুইটারে তিনি আরও জানান, যত দিন পর্যন্ত এসব নেতাদের চরিত্রের পরিবর্তন ঘটবে না, তত দিন পর্যন্ত দেশের মানুষের কোনো আশা নেই।গত শনিবার একটি শোভাযাত্রা কেজরিওযাল বলেন, এই পার্লামেন্টের ১৬৩ জন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগে মামলা রয়েছে। ধর্ষক, হত্যাকারী, লুণ্ঠনকারীরা পার্লামেন্টে বসে আছেন। তাদের দিয়ে লোকপাল বিল পাস করানো কীভাবে সম্ভব?অন্যদিকে কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি বলেন, কেজরিওয়াল এই মন্তব্যের মাধ্যমে পার্লামেন্ট ও দেশটির জনগণকে অপমান করেছেন। কেননা, জনগণই ভোট দিয়ে পার্লামেন্টের সদস্যদের নির্বাচিত করেছে।