পার্লামেন্টে যাবেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সংস্কারে ক্ষমতাসীন জান্তা সরকারকে বাধ্য করতে মিয়ানমারের পার্লামেন্টে যাবেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। নিজ দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) ইয়াঙ্গুনের প্রধান কার্যালয়ে সু চি জানান, শিগগিরই পার্লামেন্টে শপথ নেবেন তিনি। টাইমস অব ইন্ডিয়া এ সংবাদ জানিয়েছে।সাংবাদিকদের সু চি বলেন, ‘আমরা শিগগিরই পার্লামেন্টে যাব। ১ এপ্রিলের উপনির্বাচনের পর পার্লামেন্টে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে সংশয়ের জবাবে সু চি এ কথা বলেন।’এনএলডির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা প্রথম দিকে মিয়ানমারের জান্তা সরকারের সংবিধানকে রক্ষাকবচ হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে বর্তমানে এ শব্দটি ব্যবহার নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিচ্ছি। ভোটাররা আমাদের পার্লামেন্টে দেখতে চান বলেই ভোট দিয়েছেন।’