পালা করে সেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে চিকিৎসাধীন বলিউড তারকা অমিতাভ বচ্চনকে পালা করে সেবা দিচ্ছেন তাঁর স্ত্রী জয়া বচ্চন ও মেয়ে শ্বেতা নন্দা। গত শনিবার গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের সাত তারকা হাসপাতাল সেভেনহিলস হসপিটালে ভর্তি হন তিনি। এরপর দুবার তাঁর পেটে অস্ত্রোপচার করা হয়। গত সোমবার তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রচণ্ড ব্যথা হওয়ায় তা আর হয়ে ওঠেনি। এখন শোনা যাচ্ছে, আজ শুক্রবার বা কাল শনিবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। হাসপাতালের পাঁচতলায় আছেন অমিতাভ। এখানেই গত বছর জন্ম নিয়েছে অমিতাভপুত্র অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে। গত মঙ্গলবার ঐশ্বরিয়া তাঁর মেয়ে বেটি বিকে নিয়ে দেখে এসেছেন শ্বশুরকে। এ ছাড়া জয়া ও শ্বেতা পালা করে অমিতাভের দেখভাল করছেন। আইএএনএস।