পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সোমবার পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রিসভার সদস্য, সরকারদলীয় সাংসদ, কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন।বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।