পালিত হলো বৈশাখী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপের খেলা, লাঠি খেলা, মোরগের লড়াই, গাদন খেলা, ঘুড়ি উড়ানো প্রতিযোগীতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বৈশাখী আনন্দ মেলা। ২৮ এপ্রিল খেলাধুলার পাশিপাশি রাতে অনুষ্ঠিত হয় সাংষকৃতিক অনুষ্ঠান আর পালাগান। বাংলা নববর্ষ ১৪১৭ উৎযাপন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী যুব সংঘ আয়োজন করে এসব অনুষ্ঠানের। অনুষ্ঠানমালা উদ্বোধন করেন চাপালী গ্রামের প্রবীন ব্যক্তি বাবর আলী, গোলাম সরোয়ার, ক্লাবের সাবেক সভাপতি লিয়াকত আলী, ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন ও ক্লাবের বর্তমান সভাপতি আজাদ রহমান। উদ্বোধনের পর শুরু হয় হাডুডু খেলা। এরপর একে একে চলে গাদন খেলা, মেয়েদের বালিশ খেলা, তেল লাগানো কলাগাছ বেয়ে ওঠা, মোরগের লড়াই, বানরের খেলা, সাপের খেলা ও লাঠি খেলা। সন্ধ্যায় বিহঙ্গ ঝিনাইদহের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে পালাগান। এর মাঝে সন্ধ্যা ৬ টায় পুরষ্কার বিতরণ করা হয়।