পালিয়ে গেছে বৈশাখের বিখ্যাত ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বরে কাহিল একটা নদীর শিয়রে বসেছিলাম খানিকটা সময়ক্লান্ত নারীর মতো গা এলিয়ে শুয়েছিল সে নদীচোখের কোণে কালি জমেছে, সিঁথির সিঁদুরও মুছে গেছেনদীটা হিন্দু? হয়তো।আমি ভুলে গিয়েছিলাম যে বসে আছি, অন্ধকার এসে হাঁক দিল,ঘরে যাও ডাকাত ধরবেযথেষ্ট কাপুরুষের মতো ডাকাতের ভয়ে ঘরে ফিরে আসলাম।শুয়ে আছি রিক্ত বিছানায় নদীটার চোখ লাল, হয়তো বেড়েছে জ্বরএমন কঠিন দিনেও কোথায় যেন পালিয়ে গেছে বৈশাখের বিখ্যাত ঝড়!