পাল্টাপাল্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের একটি চেয়ার নিজের কক্ষে নিয়ে ব্যবহার করছিলেন উপপরিদর্শক (এসআই) কামাল আহমদ। গত রোববার রাতে বিষয়টি জানতে পেরে ওসি আবু শামা মো. ইকবাল হায়াত এসআইয়ের ওপর খেপে যান। দুজনের মধ্যে কথা-কাটাকাটিও হয়। এর জের ধরে গতকাল সোমবার ওসি ইকবাল এসআই কামালের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ খবর শুনে এসআই কামালও ওসির বিরুদ্ধে পাল্টা জিডি করেন। ওসি জিডির কথা স্বীকার করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট