পাষণ্ড মায়ের কীর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা মমতাময়ী। পৃথিবীর সব ভালোবাসার অফুরন্ত এক ভান্ডার। সব মায়ের কাছে সন্তানই শেষ কথা। কিন্তু এর ব্যতিক্রমও আছে। সন্তানের কান্নার কারণে ঘুমের ব্যাঘাত ঘটায় ১৫ তলা ভবন থেকে নিজ সন্তানকে ফেলে দিয়ে মেরে ফেলেছেন এক পাষণ্ড মা।রাশিয়ার রাজধানী মস্কোর নিজানি নভগোরাত এলাকায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। মায়ের নাম ইয়েকেতিরানা মরকোভকিনা। ২৭ বছর বয়সী ইয়েকেতিরানা পেশায় একজন ফ্যাশন মডেল।বাচ্চার কান্না তাঁর ঘুমের ব্যাঘাত ঘটানোয় ওই পাষণ্ড মা জানালা দিয়ে সন্তানকে নিচে ছুড়ে ফেলে দেন। বাচ্চাকে ছুড়ে ফেলে দেওয়ার পর তিনি বিছানায় ঘুমিয়ে পড়েন। পরের দিন শুক্রবার সকালে ভবনের নিচ থেকে অন্য শিশুরা বাচ্চাটির মৃতদেহ খুঁজে পায়।বিষয়টি তদন্তের জন্য ২৭ বছর বয়সী ওই মডেলকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইএএনএস।