পাসের হার বাড়া মানে শিক্ষার মান কমা নয়: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাসের হার বেড়ে যাওয়া মানে শিক্ষার মান কমে যাওয়া নয়। কোনো মা-বাবা তাঁর ছেলেমেয়েদের ফেল করাতে স্কুলে পাঠান না। তাই যাঁরা এসব কথা বলছেন, তাঁদের চেয়ে এখনকার ছেলেমেয়েদের মান অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি।আজ মঙ্গলবার সকালে সিরডাপ মিলনায়তনে ‘সরকারি ও বেসরকারি পর্যায়ে মাতৃভাষাভিত্তিক প্রাথমিক শিক্ষার অবস্থা বিশ্লেষণ ও করণীয় নির্ধারণ’ বিষয়ে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। দুই দিনব্যাপী এ মতবিনিময় সভার আয়োজন করেছে আদিবাসী-বিষয়ক জাতীয় কোয়ালিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামালের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক সৌরভ সিকদার।শিক্ষা বাজারের পণ্য নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বাজারে কোনো একটি জিনিসের সরবরাহ বেশি হলে দাম কমে যায়। কিন্তু শিক্ষার সঙ্গে এটিকে মেলানো ঠিক নয়। কারণ, শিক্ষা বাজারের পণ্য নয়।মন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থা দিয়ে বাংলাদেশের মৌলিক কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন আনতে হলে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন করতে হবে। এ সময় মন্ত্রী বলেন, এখন শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বই পায়, ১ ফেব্রুয়ারি এসএসসি, ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষাব্যবস্থায় একটা শৃঙ্খলা ফিরেছে। এখন নকল করে ও নোট বই পড়ে পাস করার সুযোগ নেই বলে মন্তব্য করেন মন্ত্রী।নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে অন্তত তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রতিটি শিশু যাতে তার মাতৃভাষায় পড়াশোনা করতে পারে, সরকার সে ব্যবস্থা নিচ্ছে।