পাহাড়ি গোলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটক পাহাড়ি গোলাপ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে অভিনয় করেছেন ফারহানা মিলি, জাহিদ হাসান, ইলোরা গহর, স্বাগতা, নওশাবা, মাহমুদুল ইসলাম প্রমুখ। বান্দরবানে নিজের জিপ নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয় বায়েজিদ। পথে হঠার‌্যা তাকে গাড়ি থামাতে হয়। তার সামনে দিয়ে পা টেনে টেনে হেঁটে যাচ্ছে রুক্মী। বায়েজিদ গাড়ি থেকে নেমে রুক্মীকে ডাকে। রুক্মী ঘুরে তাকায়। বায়েজিদকে চিনতে পারে। দীর্ঘ ১১ বছর পর তাদের দেখা হলো।