পাহাড়িদের ভূমির অধিকার রক্ষা করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূমির অধিকার ও মালিকানা যাতে পাহাড়ের স্থানীয় লোকেরাই পায়, তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘পাহাড়ে যারা ভূমির সত্যিকারের দাবিদার, তাদের হাতেই মালিকানা থাকবে। পাহাড়িদের ভূমির অধিকার সম্পূর্ণভাবে আমরা সংরক্ষণ করব।’আজ শুক্রবার গণভবন থেকে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের হেডম্যানদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটিতে অনুষ্ঠিত পাহাড়ের হেডম্যান ও কারবারিদের উন্নয়নবিষয়ক কর্মশালায় যোগ দেন শেখ হাসিনা। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রতিবেদনে শেখ হাসিনা বলেন, দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সুপেয় পানির বন্দোবস্ত করতে সরকার চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, পাহাড়ে সোলার পাওয়ার প্লান্ট করে বিদ্যুত্ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাহাড়ে ছোটখাটো ব্যবসা-বাণিজ্যও গড়ে তোলার চেষ্টা চলছে।