পিএসসির কালকের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সোমবার ৩০তম বিসিএসের নির্ধারিত দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাগুলো ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। কাল বিসিএসের লিখিত পরীক্ষার ইংরেজি প্রথম পত্র এবং মেডিকেল সায়েন্স বিষয়ের পরীক্ষা ছিল। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানান, অনিবার্য কারণবশত এই পরীক্ষা পেছানো হয়েছে। ১৩ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।