পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের বেতন বৃদ্ধি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য মেম্বারস অব দ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশন অব সার্ভিস) অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট-২০১২-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে। খসড়া অনুযায়ী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানের বেতন-ভাতা হবে মন্ত্রিপরিষদসচিবের সমান ও সদস্যদের বেতন-ভাতা সচিবের সমান হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। পরে মন্ত্রিপরিষদসচিব মোশাররাফ হোসেন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা জানান।মন্ত্রিসভা ২ অক্টোবর জাতীয় উত্পাদনশীলতা দিবস ও ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস হিসেবে পালনের অনুমোদন দিয়েছে।