পিএসসির চেয়ারম্যান হচ্ছেন আহমেদুল হক চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ টি আহমেদুল হক চৌধুরী বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন। পিএসসির বিদায়ী চেয়ারম্যান সা’দত হুসাইন ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।এ টি আহমেদুল হক চৌধুরী বর্তমানে পিএসসির সদস্য। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন। ২০০৯ সালের ২৩ জুন তিনি পিএসসিতে যোগ দেন।সচিবালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান বলেন, বিষয়টি নিশ্চিত হলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি এসে পৌঁছায়নি।