পিএসসির নতুন চেয়ারম্যান ও সদস্যের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী ও সদস্য কাজী রিয়াজুল হক শপথ নিয়েছেন।আজ রোববার বিকেল সোয়া চারটার দিকে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাঁর কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান। পিএসসির সচিবসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে নিয়োগ পান এ টি আহমেদুল হক চৌধুরী ও কাজী রিয়াজুল হক।