পিএসসির নতুন ভবনে আবেদনপত্র জমা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ ফেব্রুয়ারি থেকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের বদলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নবনির্মিত ভবনে (প্লট নম্বর-২৭ এবং ২৯ আগারগাঁও, শেরেবাংলা নগর) ৩১তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দিতে হবে।আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবেদনপত্র জমাদানের বিপুল সংখ্যাধিক্যের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।