পিএসসির সদস্য হলেন শরীফ এনামুল কবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদত্যাগ করা সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। এর আগে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নিয়োগপত্রে সই করেন। শরীফ এনামুল কবির ২০০৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পান। কিন্তু তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৭ মে তিনি পদত্যাগ করেন।