পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের বেড়িবাঁধের রুস্তমপুর এলাকায় আজ শুক্রবার সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।নিহত একজনের নাম মাহবুবুর রহমান ওরফে সুমন (২২)। অপরজনের নাম এখনো জানা যায়নি। দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বাসের আহত যাত্রী মোহাম্মদ হোসেন জানান, মিরপুরের বাইশটেকি এলাকার ‘অনুপম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে তাঁরা পিকনিক করতে গাজীপুরের শফিপুর আনসার ক্যাম্পে যাচ্ছিলেন। তাঁদের বাসটি বেড়িবাঁধ সড়কে ওঠার পর আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে ওভারটেক করতে যায়। ওই সময় উল্টো দিক থেকে আরেকটি বাস এসে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সুমনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর লাশটি ঘটনাস্থলেই রয়েছে।