পিকাসোর ফুলদানি ১২ কোটি টাকায় বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতনামা স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা ছবিসংবলিত একটি ফুলদানি ১৫ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১২ কোটি টাকা। গত বুধবার লন্ডনে এ নিলাম ডাক হয়। গতকাল বৃহস্পতিবার নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজের পক্ষ থেকে এ কথা জানানো হয়।দাবি করা হচ্ছে, বিশ্বে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ফুলদানি। ক্রিস্টিজের বরাত দিয়ে আইএএনএসের খবরে জানানো হয়, সিরামিকের এ ফুলদানিটির সর্বোচ্চ মূল্য প্রায় ১২ কোটি টাকা পর্যন্ত ওঠে। ক্রেতা তাঁর নাম-পরিচয় প্রকাশ করেননি। ‘গ্রান্ড ভ্যাস অক্স ফেমস ভয়েলস’ নামের এ ফুলদানিটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল দুই কোটি ৯৯ লাখ ২৮ হাজার ৪৮ দশমিক ৬৩ টাকা (তিন লাখ ৮৬ হাজার ডলার)। পরে অনুমিত মূল্য চার কোটি ১৯ লাখ ৪৫ হাজার ৭৮৮ দশমিক ৩৬ টাকায় (পাঁচ লাখ ৪১ হাজার মার্কিন ডলার) পৌঁছে। ২৫ দশমিক ২ ইঞ্চি উচ্চতার সুদৃশ্য এ ফুলদানিটির গায়ে পিকাসোর বিখ্যাত ছবি আঁকা আছে।