পিকাসোর শিল্পকর্ম চুরি (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিসের ন্যাশনাল আর্ট গ্যালারি থেকে চুরি হয়ে গেছে অত্যন্ত মূল্যবান তিনটি শিল্পকর্ম। এসব শিল্পকর্মের মধ্যে রয়েছে পাবলো পিকাসো ও পিট মন্ড্রিয়ানের দুটি চিত্রকর্ম এবং গুলিয়ারমো ক্যাচার একটি স্কেচ।চোরেরা খুব দ্রুত সময়ে মধ্যে চুরি করে সটকে পড়ে। আর্ট গ্যালারিতে ঢুকতে ও চুরি করে বের হতে মোট সময় নেয় মাত্র সাত মিনিট। পালিয়ে যাওয়ার সময় চোরেরা মন্ড্রিয়ার একটি স্কেচ গ্যালারির ভেতরে ফেলে যায়। এক বিবৃতিতে পুলিশ জানায়, তারা চোরদের তাড়া করলেও আটক করা সম্ভব হয়নি।গ্রিসের ন্যাশনাল আর্ট গ্যালারিতে দেশি ও বিদেশি সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মগুলো সংরক্ষণ করা হয়। গ্রিসের রাজধানী এথেন্সের ব্যস্ততম একটি এলাকায় এই আর্ট গ্যালারি অবস্থিত। এই আর্ট গ্যালারিতে সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে নিজস্ব নিরাপত্তা রক্ষী ও পুলিশ। রয়টার্স।