পিছিয়ে পড়াদের উন্নয়নে নতুন কর্মসূচি নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়নকে বেগবান করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে আরও নতুন কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় সমাজসেবা দিবসকে সামনে রেখে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। খবর বাসসের। শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যখনই সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশের দুস্থ, দরিদ্রসহ সুবিধাবঞ্চিত সব মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু আইন ১৯৭৪ প্রণয়ন করেন। সরকারি শিশু পরিবার স্থাপন করেন। সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি চালুসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালু করেন। ১৯৯৬ সরকারের সময় আওয়ামী লীগ প্রতিবন্ধী কল্যাণ আইন প্রণয়ন করে।প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনে জয়ের পর বর্তমান সরকার বয়স্ক-ভাতা, বিধবা-ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাড়ানোসহ সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সব খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী মানসিক সমস্যাগ্রস্ত শিশুদের জন্য সচেতনতা, অটিজম সচেতনতা তৈরিতে গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে আমি একটি প্রস্তাব উত্থাপন করি। এবার সাধারণ পরিষদে সে প্রস্তাব গৃহীত হয়েছে।’কাল বুধবার জাতীয় সমাজসেবা দিবস। প্রতি বছরের মতো এ বছরও সমাজকল্যাণ মন্ত্রণালয় দিবসটি উদযাপন করবে।