পিছু হটে যাওয়ার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, পিছু হটে যাওয়ার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। কারণ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন এখন আর শুধু বিএনপির আন্দোলন নয়, এটি জনগণের আন্দোলনে পরিণত হয়েছে।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মওদুদ আহমেদ এসব কথা বলেন।মিয়ানমারের রোহিঙ্গাদের সমস্যা সমাধানের পরামর্শ দিয়ে মওদুদ আহমেদ বলেন, সরকারের উচিত, রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরণ করা।