পিট-জোলির সন্তানদের দেখভাল করবেন জুলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির বিয়ের উপহার হিসেবে এই জুটির সন্তানদের দেখভাল করতে চান বলেই জানিয়েছেন হলিউডের অভিনেত্রী জুলিয়া রবার্টস।পিট ও জোলির বাগদানের খবর শুনে দারুণ খুশি ‘দ্য ম্যাক্সিকান’ এবং ‘ওশান’স ইলেভেন’ ছবিতে পিটের সহ-অভিনেত্রী জুলিয়া। শিগগিরই পিট-জোলি বিয়ের পিঁড়িতে বসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন জুলিয়া রবার্টস। বিয়ের পর তাঁরা একান্তে সময় কাটাতে চাইলে তাঁদের ছয় সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলহ, নক্স ও ভিভিয়ানের দেখভালের দায়িত্বও নিতে চান জুলিয়া। আর এমনটা তিনি করবেন পিট-জোলির বিয়ের উপহার হিসেবেই।জুলিয়ার উদ্ধৃতি দিয়ে ই!নিউজ জানিয়েছে, ‘অবশেষে পিট-জোলির সম্পর্ক আনুষ্ঠানিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। দারুণ খবর! দুজন মানুষ অনন্তকালের জন্য একে অপরের সঙ্গী হওয়ার এই প্রক্রিয়া সব সময়ই দারুণ একটি বিষয়।’ জুলিয়া আরও বলেছেন, ‘পিট-জোলির বিয়েতে আমি কী উপহার দেব, তা জানার জন্য অনেকেই আমার ওপর চাপ সৃষ্টি করছেন। আমার মনে হয়, বিয়ের পর তাঁদের একান্ত সময় কাটানোর সুযোগ করে দেওয়ার চেয়ে ভালো আর কোনো উপহার হতে পারে না। এ জন্য প্রয়োজন হলে তাঁদের ছয় সন্তানের দেখভালের দায়িত্ব নিতে চাই আমি।’