প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৪ অ্যাশেজে শেন ওয়ার্নের হ্যাটট্রিক টিভিতে দেখে ‘হ্যাটট্রিক’ ব্যাপারটা হূদয়ে গেঁথে যায় ভিক্টোরিয়ার মোরওয়েল শহরের ১০ বছরের এক বালকের। বাড়ির আঙিনার ভাইয়ের সঙ্গে খেলায় ওই দিনই চেষ্টা করলেন টানা তিন বলে উইকেট নেওয়ার। সেদিন না পারলেও ঠিকই পেরেছেন ১৬ বছর পরে, সেই অ্যাশেজেই! সেটাও কিনা নিজের ২৬তম জন্মদিনে, ১০ মাস পর টেস্ট খেলতে নেমে! ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিয়েছেন ৬ উইকেট। অথচ এই টেস্টে তাঁকে একাদশে রাখায় হয়েছিল কতই না সমালোচনা। অস্ট্রেলিয়ার ‘হ্যাটট্রিক নায়ক’ পিটার সিডল আমাদের এ সপ্তাহের নায়ক।