পিটের জন্মদিনে জোলির উপহার ‘ঝরনা’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসার বড়াই বললে হয়তো ভুল হবে। বলা যেতে পারে ভালোবাসার সামর্থ্য। অন্তত মানুষজন জানল যে প্রেমিকের জন্মদিনে ভালোবাসার প্রকাশ হিসেবে আস্ত একটা ঝরনাই উপহার দেওয়া সম্ভব! গল্প মনে হচ্ছে? অথচ এমনটি কিন্তু বাস্তবেই ঘটেছে। সম্প্রতি হলিউডের তারকা অ্যাঞ্জেলিনা জোলি তাঁর প্রেমিক ব্র্যাড পিটকে পাহাড় থেকে নেমে আসা ঝরনাসহ আশপাশের বেশ খানিকটা জায়গা-জমি কিনে উপহার হিসেবে দিয়েছেন।৩৬ বছর বয়সী হলিউডের এই অভিনেত্রী ক্যালিফোর্নিয়ার এক গ্রামীণ লোকালয়ের ঠিক এমন একটি জায়গা কিনেছেন, যেখান থেকে একটি ঝরনা নেমে এসেছে নিচের মাটিতে। জোলির কেনা জমির ওপর থেকে ঝরনার সেই ধারা শুধু ঝরেই পড়ে না, জমি-বাড়ি-ঘরের পাশ দিয়ে বয়েও যায়!পাহাড়-ঝরনা আর সেই ঝরনার জলধারা ওপর থেকে নেমে জলধারা হয়ে বয়ে যাবে বাড়ির পাশ ঘেঁষে! এমন স্বপ্ন দীর্ঘদিন বুকের ভেতরে পুষেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট। জোলির এই অসাধারণ উপহারে এবার সেই স্বপ্ন বাস্তব হলো। শুধু তা-ই নয়, নিউইয়র্ক পোস্ট লিখেছে, ব্র্যাড পিট এবার তাঁর ‘হিরো’ ফ্র্যাংক লয়েড রাইটের পেনসিলভানিয়ার বিখ্যাত সেই ‘ফলিংওয়াটার এস্টেট’ এখানে নতুন করে বানিয়ে নিতে পারবেন। ২০০৬ সালে পিট-জোলি দম্পতি লয়েড রাইটের সেই এস্টেটটায় ঘুরেও এসেছিলেন। সম্ভবত তার পর থেকেই ব্র্যাডের স্বপ্ন দেখার শুরু।সব সময়ই নিজের নকশায় এমন একটি বাড়ি বানানোর কথা ভাবতেন ব্র্যাড পিট। এবার আর ভাবনায় নয়, হলিউডের এই জনপ্রিয় অভিনেতার বাস্তবেই সে সুযোগ এসেছে।