পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে দুই দিনের নকশি কাঁথা পিঠা উৎসব ৩০ জানুয়ারি শেষ হয়েছে। ২৯ জানুয়ারি শহরের অম্বিকা ময়দানে মেলা উদ্বোধন করেন ফরিদপুরের ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী। অনুষ্ঠানে সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএমএ সভাপতি আসম জাহাঙ্গীর চৌধুরী ও রমেন্দ্র নাথ রায় কর্মকার। উত্সবে জেলার বিভিন্ন স্থান থেকে ২১টি স্টলের পসার বসে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সমাপ্তি রায়, বণ্যা ঘোষ, সৌরিন, বিভুতি ও বাদল দাস। জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আসমাউল হুসনার পরিচালনায় একক ও দলীয় সংগীত পরিবেশন করে। বৈশাখী নাট্যগোষ্ঠী কবি জসীমউদ্দীনের হাসির গল্প অবলম্বনে পরিবেশন করে হাসির নাটক ঠাকুরের পাঠশালা। আল-হাকিমের নির্দেশনায় এ নাটকে অভিনয় করেন উজ্জল, সেতু, রিপা, বেলায়েত, চাঁদনী, জামিল, শুভ, হামিম ও যুথী।