পিতাকে হত্যার পূর্ণ তদন্ত দাবি আয়েশা গাদ্দাফির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতার হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের দাবি করেছেন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির মেয়ে আয়শা গাদ্দাফি। হত্যাকারীদের খুঁজে বের না করে বরং দেশটির সংকটকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে জাতিসংঘ কমিশন ব্যস্ত হয়ে পড়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। রয়টার্সের অনলাইনে এ খবর প্রকাশিত হয়েছে।জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে গাদ্দাফি হত্যাকাণ্ডের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন আয়েশা। তাঁর পক্ষে আইনজীবী নিক কাউফম্যান এ চিঠি পাঠিয়েছেন।লিবিয়ায় সংঘাত চলাকালে উভয় পক্ষের করা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত করছে এই কমিশন।কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে আইনজীবী নিক কাউফমেন অভিযোগ করেন, মানবাধিকার সংস্থা গাদ্দাফির হত্যাকারীদের খুঁজে বের করছেন না।চিঠিতে কাউফমেন বলেন, কমিশন তদন্তের জন্য কয়েক ডজন ব্যক্তির সাক্ষাত্কার নিয়েছে। কিন্তু আয়েশা গাদ্দাফি বা তাঁর পরিবারের অন্য সদস্যদের সাক্ষাত্কার নেওয়ার ব্যাপারে তারা আগ্রহী বলে মনে হচ্ছে না।এতে তদন্ত নিরপেক্ষ হবে না। কাউফম্যান আরও বলেন, আয়েশা গাদ্দাফি চান, মানবাধিকার কমিশন তাঁর পিতা মুয়াম্মার গাদ্দাফি ও ভাই মোতাসিম গাদ্দাফির হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য প্রকাশ করবে।মা সাফিয়া গাদ্দাফি, ভাই হান্নিবাল, মোহাম্মদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আয়েশা গত বছরের আগস্ট মাসে বিদ্রোহের সময় আলজেরিয়ায় আশ্রয় নেন।